দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের চার কনস্টেবল। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বিষয়টি জানাজানি হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক।
পুলিশ জানায়, উপজেলার মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলী (রহ.)-এর বার্ষিক ওরশ উপলক্ষে স্থানীয় মনির নামে এক ব্যক্তি রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে বিল পরিশোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ সময় মনির পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে তার সহযোগীদের নিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালান বলে পুলিশের দাবি। এতে চার কনস্টেবল আহত হন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মনিরসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যে আই